Your Vat Calculate

Your Vat Calculate
Click this image and Calculate Your VAT

Sunday, July 13, 2025

অনলাইনে ট্রেনের টিকিট চেক/যাচাইয়ের করার নিয়ম


আমাদের মধ্যে অনেকে আছেন অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট কাটছে কিন্তু তাদের টিকিট বুকিং হয়েছে কিনা জানেন না। তাই অনলাইনে ট্রেনের টিকিট চেক করার নিয়ম জানুন।

আপনি চাইলে এখন ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল বা কম্পিউটার থেকে ট্রেনের টিকিট কিনতে পারবেন।

অনেক সময় দেখা যায় আপনি অনলাইন থেকে টিকিট কিনছেন কিন্তু একই সিট দুই জনের নামে বুকিং হয়েছে। তাই টিকিট কেনার পরে অবশ্যই চেক বা ভেরিফাই করে নিতে হবে।

আপনি যখন নিজের প্রোফাইল থেকে টিকিট কিনবেন তখন সেটা আর চেক করা লাগবে না। তবে যখন অন্য কারও দ্বারা অনলাইনে ট্রেনের টিকিট ক্রয় করবেন তখন অবশ্যই চেক করে নিবেন।

প্রথমে এই https://eticket.railway.gov.bd লিংকে ক্লিক করবেন তারপর Login এ ক্লিক করে আপনার মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে একাউন্ট এ ঢুকতে হবে।


তারপর উপরে লক্ষ করুন Verify Ticket লিখা আছে সেখানে ক্লিক করুন এবং ট্রেনের টিকেটে ব্যবহার করা মোবাইল নম্বর এবং টিকেটের উপরের অংশে থাকা PNR Number লিখুন। এবার নিচের থাকা Verify Ticket অপশনে ক্লিক করলে Ticket Verified দেখতে পাবেন এবং আপনার ভ্রমণ রুট দেখাবে ঠিক নীচের ইমেজ এর মতো।


এই নিয়মগুলির আরও বিস্তারিত জানতে >>>>>ই-সেবা বিডি এর পেজ এ ঘুরে আসতে পারেন।

No comments:

Post a Comment

Thanks for your comment and give me Suggest any time any way in my comment box or email address.